×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৫৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চতুর্থ দফায় আবার দুই দিন অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। আগামী রোববার (১২ নভেম্বর) ও সোমবার (১৩ নভেম্বর) সারা দেশে এ অবরোধ পালন করা হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।  
বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টায়। দুইদিন বিরতি দিয়ে পুনরায় দুই দিন অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
রিজভী বলেন, রোববার (১২ নভেম্বর) সকাল থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সারাদেশের মসজিদগুলোতে নিহত নেতাকর্মীদের মাগফিরাত কামনা করে জুমার নামাজের পর মোনাজাত করা হবে।  
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়।  
এরপর শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি। এরপর এক দিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর অবরোধ দেওয়া হয়। এর পর শুক্র ও শনিবার বিরতি দিয়ে আবার অবরোধের ডাক দিল বিএনপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat