×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০২-১৩
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) দ্বারা প্রতিবছর নিয়মিত প্রকাশিত ‘বাংলাদেশে বৈদেশিক সম্পদের প্রবাহ’ প্রকাশনাটি গুরুত্বপূর্ণ দলিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ২০২১ সালের প্রকাশনাটি এবার ‘বিশেষ সংখ্যা’ হিসেবে প্রকাশ করা হয়েছে। 
রোববার অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গ্রন্থটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন। ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনসহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। 
এবারের প্রকাশনায় স্বাধীনতা পরবর্তী সময় হতে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশ সরকার গৃহীত বৈদেশিক অর্থায়ন এবং এর পরিশোধসহ সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়েছে। এই বিশেষ সংখ্যায় বর্তমান কাঠামোর সাথে স্বাধীনতা পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন সহযোগি দেশ ও সংস্থার ভূমিকা,প্রাপ্ত বৈদেশিক সহায়তার মূল্যায়ন, ভবিষ্যত চ্যালেঞ্জ এবং কর্মপদ্ধতির বিষয়ে বৈদেশিক অর্থায়নের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের লিখিত নিবন্ধ সন্নিবেশিত হয়েছে। 
প্রকাশনার সূচনাতে বৈদেশিক সাহায্য ব্যবস্থাপনার উদ্দেশ্য, গতি-প্রকৃতি, বৈদেশিক ঋণের বর্তমান অবস্থা ও ঋণ সংক্রান্ত ঝুঁকি বিশ্লেষন করা হয়েছে।একইসাথে বৈদেশিক সহায়তা ও ঋণ ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়েছে।এছাড়া সরকারের বাইরে রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রতিষ্ঠান রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত বৈদেশিক ঋণের তথ্য এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকসমূহের তুলনায় বৈদেশিক ঋণের অবস্থার চিত্র সন্নিবেশ করা হয়েছে।  
শিক্ষানুরাগী, গবেষক, সরকারের নীতি-নির্ধারক ও উন্নয়ন সহযোগিরা প্রকাশনার তথ্য ব্যবহার করে উপকৃত হবেন বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গ্রন্থটির ইলেকট্রনিক কপি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat