×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২০-১১-২৫
  • ৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রনয়ণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ বিনির্মাণের লক্ষ্যে দারিদ্র্য বিমোচন ও রেশম চাষীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো হবে।
তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্যদের ৬ষ্ঠ সভায় এ কথা বলেন।
সভায় পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ফজলে হোসেন বাদশা এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খন্দকার, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম সেলিম রেজা ও বাংলাদেশ রেশম বোর্ডের চেয়ারম্যান মু. আবদুল হাকিম সহ সংশ্লিস্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, রেশম শিল্প ও রেশম চাষীদের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নতুন এক হাজার বিঘা জমিতে ফার্মিং পদ্ধতিতে রেশম চাষ সম্প্রসারণ, রেশম গুটি ক্রয়, রেশম চাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, এই পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নের মাধ্যমে রেশম চাষীদের জীবনমান উন্নত করা সম্ভব হবে।
এছাড়াও সভায় রেশম খাতের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat