×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৬
  • ৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় গতবারের চেয়ে এবার শিক্ষার্থীদের পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। গতবার এই হার ছিল ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ। তবে এবার জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন শিক্ষার্থী। গতবার এই সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন, যা গতবছরের তুলনায় পাঁচ হাজার ৮৬৮ জন বেশি। রবিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব তথ্য তুলে ধরেন। দুপুর একটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত ফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। দুপুর দুইটার পর থেকে পরীক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে ফল জানতে পারবেন। গণভবনের ফলাফল হস্তান্তরের সময় শিক্ষামন্ত্রী জানান, এবার আটটি সাধারণ শিক্ষাবোর্ডে হাসের হার ৭৯.৪০ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছে ১ লাখ ২ হাজার ৮৪৫ জন। মাদ্রাসায় পাসের হার ৭০.৮৯, জিপিএ-ফাইভ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন। কারিগরিতে পাসের হার ৭১.৯৬ শতাংশ এবং জিপিএ-ফাইভ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন। এসএসসিতে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। মেয়েরা ছেলেদের তুলনায় ২.১৪ শতাংশ বেশি পাস করেছে। দশ বোর্ডে এবার মোট ২০ লাখ ২৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করে ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat