×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৩৩৪৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) ৪ হাজার ৩৮৫ কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এর আগের ২০২২-২৩ অর্থবছরের একইসময়ের তুলনায় ২.৮৬ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
ইপিবির তথ্য অনুযায়ী,এই সময়ে রপ্তানি হওয়া পোশাকের মধ্যে নিট পণ্য (সোয়েটার, টি-শার্ট) রপ্তানি হয়েছে ২ হাজার ৪৭০ কোটি ডলারের। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৬ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক (শার্ট, প্যান্ট) রপ্তানি হয়েছে ১ হাজার ৯১৪ কোটি ডলারের যা আগের বছরের থেকে ১.০৯ শতাংশ কম।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে সকল পণ্য থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪ কোটি ডলার। প্রবৃদ্ধি ২.০১ শতাংশ। তবে গত মে মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩৩৫ কোটি ডলারের,  যা আগের বছরের থেকে ১৭.১৯ শতাংশ কম।   
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল মনে করেন, বাংলাদেশের রপ্তানির প্রধান দুই বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পোশাক কেনা কমিয়ে দিয়েছে, যা মূলত রপ্তানি কমে যাওয়ার প্রধান কারণ।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat