×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহেবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু।
চলতি বছরে নাঙ্গলকোট উপজেলায় মাছ উৎপাদনে সফল চাষি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, দেশীয় মাছ উৎপাদনে পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ হামিদ, মাছের রেণু উৎপাদনে হাজী আবুল কাশেম এবং সফল উদ্যোক্তা হিসেবে উত্তম কুমার বসু নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে মৎস্য চাষে সফল চাষি ও উদ্যোক্তাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ। এর আগে উপজেলা পরিষদ পুকুর, সহকারী কমিশনার ভূমি কার্যালয় পুকুর ও থানা পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা প্রিতম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মাস্টার আবুল খায়ের আবু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat