×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-২৩
  • ৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অটিজম নিয়ে মার্কিন অধ্যাপক স্টিফেন মার্ক শোর এর বই বিয়ন্ড দ্য ওয়ালের বাংলা সংস্করণ ‘প্রাচীর পেরিয়ে’ বইয়ের ওপর একটি ভার্চ্যুয়াল আড্ডার আয়োজন করেছে সূচনা ফাউন্ডেশন ও গবেষণা প্রতিষ্ঠান সিআরআই।
আগামীকাল সকাল ৯টায় ‘প্রাচীর পেরিয়ে, স্টিফেন শোর-এর আত্মজীবনী ও অটিজম নিয়ে সায়মা ওয়াজেদের সাথে আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হবে।
সূচনা ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে আলোচনা অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিং করা হবে, যেটির ইভেন্ট ইতোমধ্যে চালু করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও সিআরআই’র ভাইস চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ এবং লেখক স্টিফেন শোর অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন।
স্টিফেন মার্ক শোর যুক্তরাষ্ট্রের এডেলফি ইউনিভার্সিটির স্পেশাল এডুকেশন বিভাগের অধ্যাপক। অটিজম ও অ্যাসপারগার সিনড্রোমের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিজের সাফল্য নিয়ে তিনি বইটি লিখেছেন।
গত বছর বইটি বাংলায় অনুবাদের কাজে হাত দেয় সূচনা ফাউন্ডেশন। দেশি অনলাইন বই বিপণন প্রতিষ্ঠান রকমারি’তে বইটি পাওয়া যাবে।
অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন নিওরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ও মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা, পরামর্শ ও সক্ষমতা উন্নয়নসহ আরও অন্যান্য ক্ষেত্রে কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গবেষক, নীতিনির্ধারক, সেবা দাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat