×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৩৪৩২৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীন এবং গ্লোবাল সাউথের দেশগুলোকে আগামী মাসে সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এএফপি’র সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই আহবান জানান।
সুইস সরকার ঘোষণা করেছে, তারা জুনের মাঝামাঝি ইউক্রেনের জন্য একটি উচ্চ-পর্যায়ের শান্তি সম্মেলনের আয়োজন করবে। তবে রাশিয়া এতে অংশ নেবে না বলে জানিয়েছে।
চীনের উপস্থিতি ঘিরে অনিশ্চয়তা রয়েছে উল্লেখ করে সুইস সরকার বলেছে, সম্মেলনের আগে ‘অনেক কাজ’ করতে হবে।
জেলেনস্কি বলেন, চীনা নেতারা বিশ্বাস করেন, ‘যদি রাশিয়া যুদ্ধে হেরে যায় এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়।’
তিনি বলেন, ‘এটি পশ্চিমাদের জন্য একটি বিজয় এবং তারা উভয়ের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পেতে চায়। সে জন্য আমি চীনকে শান্তি সম্মেলনে দেখতে চাই।’
রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই সপ্তাহে আলোচনার জন্য চীন সফর করার সময় সেখানে নেতারা একটি বিশৃঙ্খল বিশ্বে একটি স্থিতিশীল শক্তি হিসাবে তাদের দেশের সম্পর্ক তৈরি করার ব্যাপারে বক্তব্যের প্রেক্ষিতে জেলেনস্কি এই মন্তব্য করেছেন।
চীন বলেছে, তারা ইউক্রেন সংঘাতে একটি নিরপেক্ষ এবং তারা মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছে।
কিন্তু মস্কোর আক্রমণের নিন্দা করতে অস্বীকার করার জন্য বিশেষ করে গ্লোবাল সাউথের অন্যান্য দেশের মতো এটি সমালোচিত হয়েছে।
জেলেনস্কি সুইজারল্যান্ডে প্রতিনিধিদল পাঠাতে দেশগুলোর প্রতি জোরালো আবেদন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat