×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৪৩৪৫৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সরকারিভাবে বন্ধ হওয়া পাটকলগুলো সকল শর্ত পূরণ করে আশানুরূপভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে ইজারা নেওয়া প্রতিষ্ঠানগুলো। সে কারণে দেশের বন্ধ থাকা সরকারি পাটকলগুলো পরিচালনার বিষয় নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে।
শনিবার (১৮ মে) বস্ত্র ও পাট মন্ত্রণায়য়ের অধীন খুলনার জুট মিল ও টেক্সটাইলস মিল পরিশর্দন শেষে গণমাধ্যমর্কীদের তিনি একথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকবান্ধব। প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছেন। এ অঞ্চলের জুট মিলসগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। এ এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে এতে করে শ্রমিকদের সুদিন ফিরে আসবে।
তিনি বলেন, সোনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য যা যা করা দরকার সবকিছু করা হবে।এর আগে বস্ত্র ও পাট মন্ত্রী বিজেএমসি নিয়ন্ত্রণাধীন দৌলতপুর জুট মিলস লিমিটেড, প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড, ক্রিসেন্ট জুট মিলস লিমিটেড খালিশপুর জুট মিলিস লিমিটেড এবং বিটিএমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন।
এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জিয়াসহ সংশ্লিষ্ট কর্তকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat