×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ২৩৪৩৬১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলা চালায়।
ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর মোখার উপকূলবর্তী কৌশলগত বাব আল-মান্দেব প্রণালীতে এই হামলা চালানো হয়। মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে শনিবার এই কথা জানিয়েছে।
মোখা থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলের ট্যাঙ্কারে ‘হামলা’ করা হয়েছে উল্লেখ করে অ্যামব্রে জানায়, ‘জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ‘স্টিয়ারিং গিয়ার ফ্ল্যাট’ (উপরে ডেক, যার উপর রাডার স্টিয়ারিং মেকানিজম ইনস্টল করা আছে) এ আগুন লেগে যায়।
ব্রিটিশ নৌবাহিনীর মেরিটাইম সিকিউরিটি এজেন্সি বলেছে, তারা একটি জাহাজে হামলার রিপোর্ট  পেয়েছে।
যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলেছে, ‘জাহাজ এবং ক্রুরা নিরাপদ রয়েছে এবং জাহাজটির যাত্রা অব্যাহত রয়েছে।’এটি বলেছে, ঘটনাটি ইয়েমেনের ৭৬ নটিক্যাল মাইল (১৪০ কিলোমিটার) দূরে ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat