×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০২-২৪
  • ৮২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিকনিকের বাস পুকুরে, নিহত ৩
নিজস্ব প্রতিনিধি:-চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পিকনিকের বাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১১ জন। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার মহাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের উপসহকারী কমিউনিটি কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম।নিহতরা হলেন গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ির জোহুর উদ্দীনের ছেলে এন্তাজ আলী (৬৫), নজরুল ইসলামের ছেলে আবদুল করিম (৩৫) ও রশিদ আলীর ছেলে হাসিম আলী (৬২)।হাসপাতাল কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর তিনজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সদর উপজেলার বাবুডাইং এলাকায় পিকনিক করে দুটি বাসে বাড়ি ফিরছিল। বিকেল সাড়ে ৪টার দিকে মহাডাঙ্গায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরের মধ্যে পড়ে যায়। বাসের মধ্যে অন্তত ৫০ জন যাত্রী ছিল। বেশকিছু যাত্রী বাসের ওপরেও ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat