×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৪-২৩
  • ৬৫৭৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় জেলেদের মাঝে আজ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার কালিকাপুর, সাওরাইল, এবং রতনদিয়ার পদ্মা নদী বেষ্টিত ৩টি ইউনিয়নের জেলেদের জাটকা নিধন থেকে বিরত রাখতে জীবনযাত্রা নির্বাহের জন্য ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে সাড়ে ১২টায় উপজেলার রতনদিয়া ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর গোয়ালন্দ এবং কালুখালী উপজেলার মৎস্য কর্মকর্তা  মো. আনোয়ার হোসেন পাইলট। এছাড়া তিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

রতনদিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেছেন, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এ সময় জেলেদের মাঝে চাল বিতরণে তাদের পরিবারের মধ্যে স্বস্তি নেমে এসেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat