×
ব্রেকিং নিউজ :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ৮ টি ইঞ্জিনচালিত নৌকাকে জরিমানা প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ নাটোরে নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে রবীন্দ্র-নজরুল মৃত্যুবার্ষিকী পালিত এনজিও খাতের কর্মীদের সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তির আহ্বান ড. তিতুমীরের নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর পলক যথাযথ চিকিৎসা পাচ্ছেন না: অভিযোগ আইনজীবীর প্রধানমন্ত্রী ১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে: মাহ্দী আমিন
  • প্রকাশিত : ২০২৬-০৪-২৩
  • ৫৪৭৭৮০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট নিরসনে সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সরকারি দলের সদস্য মো. মোশারফ হোসেনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী আজ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করতে একটি সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন নগর ও শহরে আবাসন সুবিধা সম্প্রসারণ করা হবে।

তিনি জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) প্রণীত ঢাকা মহানগরীর ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২-২০৩৫-এ নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের লক্ষ্যে কড়াইল বস্তিসহ মোট ৫৮টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রায় ১ লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এছাড়া, গাজীপুর জেলার টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন ৯৮ একর জমিতে সীমিত আয়ের মানুষের জন্য পর্যায়ক্রমে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায়-যেমন রাজশাহী, দিনাজপুর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে মোট ৩৭টি বস্তিতে বসবাসকারী নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ চলছে। স্থানীয় পর্যায়ের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহীর পদ্মা আবাসিক এলাকার ৫৭৮ নম্বর প্লটে ১৬টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে।

একইভাবে, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা শহরের হরিণটানা মৌজায় প্রায় ৮ একর জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) আওতাধীন সল্টগোলা এলাকায় উদ্ধারকৃত প্রায় ৮৩ কাঠা জমিতে স্বল্প আয়ের মানুষের জন্য মাসিক ভাড়াভিত্তিক আবাসিক সুবিধা প্রদানের লক্ষ্যে স্ব-অর্থায়ন বা পিপিপি ভিত্তিক প্রকল্প গ্রহণের প্রস্তাবনা বিবেচনাধীন রয়েছে।

মন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের নগর ও শহরাঞ্চলে নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং তাদের জীবনমান উন্নত হবে।

সরকারের এই সমন্বিত আবাসন পরিকল্পনা দেশের টেকসই নগর উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat