×
ব্রেকিং নিউজ :
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক নেপালে প্রথম সংসদ অধিবেশন, পরিবর্তনের বার্তা নতুন সরকারের সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রে ‘বিধ্বংসী’ হামলার হুমকি ইরানের হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইরান যুদ্ধের লক্ষ্য পূরণ, আর কী পাওয়ার আছে স্পষ্ট নয়: অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতি চেয়েছেন: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি
  • প্রকাশিত : ২০২৪-০৮-২২
  • ৩৪৫৪৬২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সমস্যা লাঘব ও জীবিকা পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য জরুরি মানবিক সহযোগিতা কার্যক্রম গ্রহণ করেছে ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড (ইউসিএল)। বন্যার কারণে স্থানীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ও ক্ষতিগ্রস্ত মানুষের জীবিকার সমস্যা মোকাবিলায় এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।
এই ত্রাণ উদ্যোগের মাধ্যমে এক হাজার পরিবারের জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দেয়া এই ত্রাণ সমাজে সহনশীলতা বৃদ্ধি ও তাদের আর্থিক সহায়তা জোরদার করতে সাহায্য করবে। একটি অ-রাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশান (ইপসা) এর সহযোগিতায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে ইউসিএল এর একটি নিবেদিত টিম।
সিলেট অঞ্চলের মানুষের ওপর বন্যা ইতিহাসগতভাবে ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমান সংকটে ১০ লাখেরও বেশি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। অনেক গ্রাম ও শহর এখনো পানির নিচে ডুবে রয়েছে। হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যা আশ্রয়কেন্দ্র্রে আশ্রয় নিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat