×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উন্নয়ন বাধাগ্রস্ত করতেই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি : ডা.দীপু মনি
নিউজ ডেস্ক:-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলেই নির্বাচনের সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয় নি। তিনি বলেন, বিরোধীদল বলতে সংসদের বিরোধীদলকে বুঝায়। জাতীয় পার্টি সংসদের বিরোধীদল। তারা নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনের সুন্দর পরিবেশ থাকা সত্ত্বেও উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। ডা. দীপুমনি আরো বলেন, যারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য নির্বাচনে অংশ নেয়নি, জনগণ তাদের প্রত্যাখান করবে। আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ডা. দীপুমনি আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃনালকান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য আনোয়ার হোসেন ও এডভোকেট রিয়াজুল কবির কাওছার প্রমূখ উপস্থিত ছিলেন। ডা. দীপুমনি বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ টি ওয়ার্ডে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায় নি। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী শতকরা ৫০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে বলে জানা গেছে। এখন পর্যন্ত ভোটের ফলাফল জানি না। তবে আমরা আশা করি আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামই জয়ী হবে। শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে জনগনও উন্নয়নের সঙ্গেই থাকতে চায়। উন্নত ঢাকা গড়ার জন্যও জনগন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকেই ভোট দেবে। এ সময় তিনি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বানের জন্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী সকল কর্মকর্তা-কর্মচারীসহ ভোটারদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat