×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৮
  • ৩১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১০ পদাতিক ডিভিশনের ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেছেন সেনাবাহিনী প্রধান
নিউজ ডেস্ক:-নবগঠিত কক্সবাজারের রামু সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেকটি ধাপ হিসেবে ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা এই ৫ টি ইউনিটের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান সকলকে উর্দ্ধতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ¡াস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃংখল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন। সেই সাথে পেশাদারিত্বের ঈপ্সিত মান অর্জনের মাধ্যমে আভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোন হুমকি মোকাবেলায় সদা প্রস্তÍুত থাকারও নির্দেশ প্রদান করেন তিনি। এর অগে, সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী তাকে অভ্যর্থনা জানান। এরপর প্যারেড কমান্ডার মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন এবং সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে। ১০ পদাতিক ডিভিশনের ৫টি নবগঠিত ইউনিটের যাত্রার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন রূপকল্প ফোর্সেস গোল-২০৩০ এর বাস্তবায়নের পথে আরেকটি মাইলফলক সংযোজিত হলো। বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার জেলার রামুতে ২০১৪ সালে ১০ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat