×
ব্রেকিং নিউজ :
রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন আইজিপির সঙ্গে কমনওয়েলথ অবজারভার গ্রুপের সৌজন্য সাক্ষাৎ নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে : প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ইসিকে কঠোর ভূমিকা পালনের আহ্বান বিএনপির মন্ত্রণালয়ের বিভিন্ন খাতের সাফল্যের চিত্র তুলে ধরলেন নৌপরিবহন উপদেষ্টা ভোটের গাড়ির ‘জনমত বাক্সে’ প্রধান উপদেষ্টাকে ৪০ হাজারের বেশি মানুষের মনের কথা প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে কূটনীতিতে ‘ধ্বংসাত্মক’ প্রভাবের সতর্কতা ইরানের নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ম্যাচেই ফিলিপাইনকে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল
স্পোর্ট ডেস্ক:-মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বে দ্বিতীয় ফিলিপাইনের বিপক্ষে ১০-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। বুধবার ফিলিপাইনের বিপক্ষে খেলা প্রথম ম্যাচে এই বিশাল জয় পায় বঙ্গ কন্যারা। এই জয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচের প্রথম থেকেই মাঠে আধিপত্য ধরে রাখে ফিলিপাইনের বুরুদ্ধে প্রথম মাঠে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলাররা। ফলশ্রুতিতে ম্যাচের প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পায় আরও চারটি গোল। এর ফলে ম্যাচ শেষে ১০-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক তুলে নেন তহুরা খাতুন। এছাড়াও দুটি করে গোল করেন শামসুন্নাহার (জুনিয়র) ও অনুচিং মারমা। শামসুন্নাহার (সিনিয়র), নীলা ও মারিয়া মান্ডা একটি করে গোল করেন। মিয়ানবমারের এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চলতি আসরের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিদ্বন্ধী চীন ও মিয়ানমার। পরের দুটি ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের মুখোমুখি হবে ১ মার্চ ও চীনের মুখোমুখি হবে ৩ মার্চ। এর আগে, গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত আসরের বাছাইয়ের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ওঠে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat