×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৭
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রথম ম্যাচেই ফিলিপাইনকে উড়িয়ে দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল
স্পোর্ট ডেস্ক:-মিয়ানমারে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বে দ্বিতীয় ফিলিপাইনের বিপক্ষে ১০-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। বুধবার ফিলিপাইনের বিপক্ষে খেলা প্রথম ম্যাচে এই বিশাল জয় পায় বঙ্গ কন্যারা। এই জয়ের মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।
ম্যাচের প্রথম থেকেই মাঠে আধিপত্য ধরে রাখে ফিলিপাইনের বুরুদ্ধে প্রথম মাঠে নামা বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলাররা। ফলশ্রুতিতে ম্যাচের প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পায় আরও চারটি গোল। এর ফলে ম্যাচ শেষে ১০-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক তুলে নেন তহুরা খাতুন। এছাড়াও দুটি করে গোল করেন শামসুন্নাহার (জুনিয়র) ও অনুচিং মারমা। শামসুন্নাহার (সিনিয়র), নীলা ও মারিয়া মান্ডা একটি করে গোল করেন। মিয়ানবমারের এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের চলতি আসরের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিদ্বন্ধী চীন ও মিয়ানমার। পরের দুটি ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের মুখোমুখি হবে ১ মার্চ ও চীনের মুখোমুখি হবে ৩ মার্চ। এর আগে, গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত আসরের বাছাইয়ের প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে ওঠে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat