×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-২৫
  • ৩৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু উপাধি ছিল জাতির পক্ষ থেকে জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ : তোফায়েল আহমেদ
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু উপাধি ছিল সমগ্র বাঙালী জাতির পক্ষ থেকে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তিনি বলেন, পৃথিবীতে অনেক বিশেষ দিন রয়েছে, তবে ২৩ ফেব্রুয়ারি বাঙালী জাতির জন্য একটি বিশেষ এবং অনন্য দিন। বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালীর স্বাধীনতার বীজ বপন করেছিলেন। তৎকালীন সৈরাচার আইয়ুব খান জানতেন একজন লোক কখনও আপোষ করে না, আর তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর মনেও কর্মে সর্বদা স্বাধীনতার আকাঙ্খা ধ্বনিত হতো। কারণ বাঙালী জাতির জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল সীমাহীন। তিনি আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির ৫০ বছর উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন সভা পরিচালনা করেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, বাঙ্গালীর স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু। তিনি আমাদের জাতিস্বত্তা আমাদের মধ্যে গেঁথে দিয়েছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরিতে জাতিকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রকে গড়ে তুলেছিলেন। একই সঙ্গে বিশ্ব দরবারে বিশ্ব নেতার কাতারে নাম লেখান। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারতো না। বঙ্গবন্ধু জানতেন কোন সময় কোনটি করতে এবং কোন সময় কোনটি বলতে হবে। স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু জাতিকে প্রস্তুত করেছিলেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরেই দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার ভিত্তি স্থাপন করেছিলেন। বাংলাদেশ আজ সামাজিক, অর্থনৈতিক, মানব সম্পদসহ সকল সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat