×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-২৩
  • ৩৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার দেশকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করতে চায় : পররাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক: –পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, দেশের স্কুল-কলেজের ছেলে-মেয়েরা যদি গুণগত শিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হন, তাহলে তারা দেশের দ্রুত উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। এটা করা সম্ভব হলে তারা চাকরির জন্য বসে থাকবে না, বরং নিজেরা চাকরির সুযোগ সৃষ্টি করবে। আজ সিলেট সদর উপজেলার ইসলামপুরে হযরত শাহজালাল (র) উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, সরকার দেশকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করতে চায়। ছাত্র-ছাত্রীরা লেখা-পড়ার পাশাপাশি খেলা-ধুলায় মনোযোগী হলে দেশ মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে মুক্ত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কমিউনিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat