×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-২১
  • ৩৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চকবাজারে আগুনে দগ্ধদের ভর্তি নিতে সব হাসপাতালকে নির্দেশ
নিউজ ডেস্ক: – রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে দগ্ধ কিংবা আহতদের ভর্তি নিতে সব হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার সকালে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। পরীক্ষিৎ চৌধুরী বলেন, সব সরকারি-বেসরকারি হাসপাতালকে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কিংবা দগ্ধদের ভর্তি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের অবস্থা অনুযায়ী স্থানান্তর করা যাবে। লালবাগের সাবেক এমপি হারুন-অর-রশিদের চাচা হাজী আব্দুল ওয়াহেদের প্লাস্টিক ও পারফিউমের গুদামে বুধবার রাত ১০টায় আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অগ্নিদগ্ধ কমপক্ষে ৪০ জনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat