×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০২-১৬
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে : হানিফ
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল হয়ে গেছে। হানিফ আজ দুপুরে কুষ্টিয়া ২শ’ ৫০ শর্য্যার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, নির্বাচনে পরাজিত হওয়ার পর তারা বিভ্রান্তমূলক কথা বার্তা বলছে। তারা যদি তাদের পরাজয়ের কারণ খতিয়ে দেখে চিন্তাভাবনা করে তা হলে ভবিষ্যতে জনগণের আস্থা অর্জনের জন্য এগিয়ে যেতে পারবে। এ সময় কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এস এম মুসতানজিদ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, আর এম ও ডাঃ তাপস কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া ষ্টেডিয়ামে এক মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat