×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-১১
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউজিল্যান্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, চলতে পারে কয়েক সপ্তাহ
আন্তর্জতিক ডেস্ক:- নিউজিল্যান্ডে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এটি কয়েক সপ্তাহ ধরে জ্বলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দাবানলটি এখন কয়েকটি আবাসিক এলাকা থেকে অনেকটা দূরে চলে গেছে। এতে অন্যত্র চলে যাওয়া গ্রামবাসীরা বাড়িতে ফিরে আসছেন। খবর এএফপি’র। সাউথ আইল্যান্ডের নেলসনের একবোর উপকণ্ঠে অবস্থিত ওয়েকফিল্ড শহরে প্রায় ৩ হাজার বাসিন্দা বসবাস করে। সেখানে দাবানলটি দুই কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়লে শনিবার তাদেরকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার র্নিদেশ দেয়া হয়। গত সপ্তাহের গোড়ার দিকে দাবানল শুরু হয়। সোমবার ভোরে এটি ভয়াবহরূপ ধারণ করে এবং এতে ২ হাজার ৩শ’ হেক্টর বনভূমি পুড়ে যায়। দমকল বিভাগের প্রধান জন সুটোন বলেন, আগুন কিছুটা হ্রাস পেলেও দাবানল নিয়ন্ত্রণে এসেছে কিনা তা এখনোই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর আঞ্চলিক প্রধান রজার বল বলেন, ওয়েকফিল্ডের বাসিন্দারা সোমবার বিকেল নাগাদ ঘরে ফিরতে পারবেন। কিন্তু এলাকাটিতে এখনো জরুরি অবস্থা বলবৎ রয়েছে। এখন পর্যন্ত এ দাবানলে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে এতে একটি বাড়ি একেবার পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat