×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০২-০১
  • ৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্ধ সরকারি শিল্প কারখানা চালুর উদ্যোগ নেওয়া হবে : শিল্প প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:–অলাভজনক শিল্পখাতসমূহকে লাভজনক খাতে পরিণত করা হবে। বন্ধ সরকারি শিল্প কারখানাসমূহ চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আজ ঢাকার মিরপুর-১৩ তে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে। শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে ইশতেহারে যে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন তার প্রতি নির্বাচনে দেশের জনগণ অকুণ্ঠ সমর্থন জানিয়েছে। জনগণের রায় মেনে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি আরো বলেন, জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করতে হবে। সরকারের সকল উন্নয়ন কর্মকা- নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। শিল্পখাতে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat