×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-৩১
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে কাবুল সরকার
আন্তর্জতিক ডেস্ক:- আফগানিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জোর বিমান হামলা এবং তালেবানের সঙ্গে মার্কিন আলোচনা সত্ত্বেও কাবুল সরকার দেশটির বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে। বৃহস্পতিবার মার্কিন সরকারের এক পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। এদিকে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে বৈঠক হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালেবানকে অবিলম্বে ১৭ বছর ধরে চলা আফগান যুদ্ধের ইতি টানতে বলা হয়েছে। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো মিশন রেসোল্যুট সাপোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩১ অক্টোবরে কাবুল সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে মাত্র ৬৩ দশমিক ৫ শতাংশ আফগান নাগরিক বাস করছে। আগের প্রান্তিকে এই সংখ্যা ছিল ৬৫ দশমিক ২ শতাংশ। যুক্তরাষ্ট্রের স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকন্সট্রাকশন (এসআইজিএআর) জানায়, আফগানিস্তানের অঞ্চলগুলোতে কাবুলের নিয়ন্ত্রণ বা প্রভাব হ্রাস পেয়েছে। তিনি তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেন। এসআইজিএআর জানায়, আফগানিস্তানের ৪০৭টি জেলা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আফগান বিষয়ক বিশেষজ্ঞরা বলেন, কাবুলের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের সংখ্যা এখনো হ্রাস পাচ্ছে। এসআইজিএআর-এর প্রতিবেদনের জবাবে পেন্টাগন জানায়, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের সুবিধাজনক শর্তের ভিত্তিতে আফগান যুদ্ধের ইতি টানাই এখন প্রধান লক্ষ্য। কর্মকর্তারা তালেবান ও মার্কিন বিশেষ দূত জালমাই খালিলজাদের মধ্যে চলমান বৈঠকের কথা তুলে ধরেন। তিনি এই সপ্তাহে শান্তি চুক্তির রূপরেখা তৈরি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat