×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-২২
  • ২৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুরকার,আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই
নিউজ ডেস্ক:– দেশবরেণ্য গীতিকবি, সুরকার, অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না...রাজিউন)। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আধুনিক বাংলা গানের এই প্রবাদ পুরুষ। সকাল থেকেই তার বাসায় উপস্থিত গীতিকার কবির বকুল জানান, রাত দুইটার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। পরিবারের সদস্যরা দ্রুত পার্শ্ববর্তী আয়শা মেমোরিয়াল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ আফতাবনগরের ২৯ নং বাসা, রোড ২ এ নিজ বাসভবনে রাখা হয়েছে। তাঁর ছেলে সামি জানান, কিংবদন্তী এই সংগীত ব্যক্তিত্বকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক, দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এই কিংবদন্তী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat