×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ২৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পর্যটন শিল্পের বিকাশে ১৩শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:–বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, অমিত সম্ভাবনার অফুরন্ত উৎস বাংলাদেশের পর্যটন শিল্পকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উৎসে পরিণত করতে বর্তমান সরকার ১৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। যা অবকাঠামোগত সুবিধা ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় করা হবে। আজ রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সদর দপ্তরে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে এবং বাংলাদেশকে পৃথিবীর বিভিন্ন দেশে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রম গ্রহণ করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশের নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং বিভিন্ন প্রতœতাত্বিক নিদর্শন দেখতে পর্যটকদের বাংলাদেশে আনার জন্য সম্ভব সবকিছুই করবে সরকার। তিনি লক্ষ্য সফল করতে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। বিপিসি চেয়ারম্যান আখতার উজজামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat