×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সকল প্রকার সামাজিক অপকর্ম রোধ করার নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
নিউজ ডেস্ক:–মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু নেত্রকোণাকে সকল প্রকার মাদক, জুয়া, অশ্লীল-যাত্রা, পুতুলনাচ ও সার্কাসমুক্ত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন এবং দলমতধর্ম নির্বিশেষে কাউকে ছাড় না দিতে আহ্বান জানিয়েছেন। মানুষের নৈতিক অধঃপতনরোধ, সুচরিত্ররক্ষা এবং সামাজিক অপকর্ম রোধে সকলের সহযোগিতা কামনা করেন। প্রতিমন্ত্রী আজ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা কর্মকর্তাদের এবং সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তাদের পৃথক দুটি সমাবেশে বক্তৃতাকালে এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী মৎস্য, প্রাণিসম্পদ, স্থানীয় সরকার, সড়ক ও জনপদ, রেলবিভাগসহ অন্যান্য কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত দুর্নীতিমুক্ত দেশ গড়তে যথাসময়ে প্রকল্পের কাজ শেষ এবং কাজের গুণগতমান রক্ষা করার নির্দেশ দেন। এক্ষেত্রে কেউ হুমকি বা বাঁধা দিলে তিনি তাদের কঠোর হস্তে দমনেরও অঙ্গীকার করেন। দেশের উন্নয়নকাজের প্রশ্নে তিনি কর্মকর্তাদের কাজের অদক্ষতা, অনীহা, অবহেলা ও ব্যর্থতার কোনো দায়ভার নেবেন না বলে সকলকে সতর্ক করে দেন। তবে ভালোকর্মে সকলকে সর্বাত্মক সহযোগিতা দিতেও সবসময় প্রস্তুত বলে তিনি আশ্বাস দেন। সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মঈনউল আলম, জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম কামরুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। তিনি নেত্রকোণা সরকারি কলেজ এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat