×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৯-০১-১৭
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথের বৈধতা নিয়ে রিট খারিজ
নিউজ ডেস্ক:–একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল বুধবার আবেদনের উপর শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। সে অনুযায়ী আজ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এই সিদ্ধান্ত আসল। গতকাল আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। শুনানিতে মাহবুবউদ্দিন খোকন বলেন, দশম সংসদের মেয়াদ শেষ হয়নি এখনো। কিন্তু একাদশ সংসদের নির্বাচিত এমপিদের শপথ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে দেশে ছয়শতজন এমপি রয়েছেন। এটা সংবিধানের লঙ্ঘন। যদি নির্বাচিত এমপিদের নাম সম্বলিত গেজেটে চলতি মাসের শেষ দিকে করত এবং শপথ পড়ানো হতো তাহলে এ আইনগত প্রশ্ন উত্থাপিত হয় না। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রিট আবেদনকারী এমপি নন, এমনকি সংসদ নির্বাচনে প্রার্থী হননি। ফলে তিনি কীভাবে সংক্ষুব্ধ হয়ে এ রিট দায়ের করলেন? আমি মনে করি রিট আবেদনটি গ্রহণযোগ্যতার প্রশ্নে সরাসরি খারিজ করা উচিত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, সংসদ নির্বাচনের পর নির্বাচিত এমপিদের নামের গেজেট ও শপথ নিতে আইনে কোথাও বারিত করা হয়নি। এছাড়া ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন ডাকা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী ইতোমধ্যে বিষয়টি সংসদ প্রক্রিয়ার অংশ হওয়ায় এটা কোন আদালতে চ্যালেঞ্জের সুযোগ নেই। শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশের জন্য দিন ধার্য রাখেন। গত ৮ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশের জন্য উকিল নোটিস দেওয়া হয়। কিন্তু ওই নোটিসের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট করেন আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat