×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-২৬
  • ৩০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ
নিউজ ডেস্ক:–সিঙ্গাপুর থেকে ভোটের তিন দিন আগে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বুধবার রাত ৯টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি চেয়ারম্যানের বিশেষ সহকারী এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য এস এম ফয়সল চিশতী, কেন্দ্রীয় যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ। জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন তাদের চেয়ারম্যান। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ১২ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। সেদিন জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর হাতে দিয়ে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat