×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-২১
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিচ্ছিন্নতাবাদী বিক্ষোভের প্রেক্ষাপটে কাতালোনিয়ায় কেবিনেট সভা করবে স্পেন
আন্তর্জতিক ডেস্ক:-স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে বার্সেলোনায় মন্ত্রিপরিষদের বৈঠক করায় কাতালান স্বাধীনতাপন্থী গ্রুপগুলো শুক্রবার নগরীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে। খবর এএফপি’র। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক সাধারণতঃ মাদ্রিদে অনুষ্ঠিত হলেও সানচেজের ছয়মাস বয়সী সমাজতান্ত্রিক সরকার কাতালোনিয়ার উত্তেজনা হ্রাসে তাদের প্রচেষ্টার অংশ হিসেবে কাতালান রাজধানীতে এটি অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করে। উল্লেখ্য, গত বছর স্পেন থেকে কাতালোনিয়ার আলাদা হয়ে যাওয়ার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। সানচেজ ও কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী সরকারের প্রধান কুইম টোরা স্পেনের সাথে থাকা নিয়ে সমৃদ্ধশালী এ অঞ্চলের মর্যাদা রক্ষা বিষয়ে সৃষ্ট বিরোধ নিরসনে একটি কার্যকর সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ দুই নেতা বৃহস্পতিবার রাতে বার্সেলোনায় বৈঠক করার পর এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat