×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১২-১০
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার ২০১৭ প্রদান আগামীকাল
নিউজ ডেস্ক:–নিজ নিজ শিল্পকারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎপাদিত পণ্যে উৎকর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবাপ্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ এর জন্য নির্বাচিত করেছে শিল্প মন্ত্রণালয়। ১১ ডিসেম্বর রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবদুল হালিম সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, শিল্পখাতে বিশেষ অবদানের জন্য পঞ্চমবারের মতো এ পুরস্কার দেয়া হচ্ছে। ২০১৭ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে - বৃহৎশিল্প ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, এনভয় টেক্সটাইলস্ লিঃ, বিএসআরএম স্টিলস্ লিমিটেড। মাঝারিশিল্প ক্যাটাগরিতে অকোটেক্স লিমিটেড, বি আর বি পলিমার লিমিটেড, ন্যাসেনিয়া লিমিটেড। ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া লি., আলীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। মাইক্রোশিল্প ক্যাটাগরিতে খান বেকেলাইট প্রোডাক্টস, ট্রিম ট্যাক্স বাংলাদেশ। কুটিরশিল্প ক্যাটাগরিতে অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার, প্রীতি বিউটি পার্লার এবং রাষ্ট্রায়ত্তশিল্প ক্যাটাগরিতে রেণউইক, যজ্ঞেশ্বর অ্যান্ড কোং (বিডি) লি., করিম জুট মিলস লিমিটেড ও ন্যাশনাল টিউবস্ লিমিটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat