×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১১-২৪
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী দু’দিনের মধ্যে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী ঘোষণা করা হবে : ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক:–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশহগ্রহণের জন্য আগামী দু’দিনের মধ্যে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী ঘোষণা করা হবে। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জোটভুক্ত কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আজকে আমরা আসন বণ্টন নিয়ে আলোচনা করেছি। রাতের মধ্যে আসনের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এরপর আগামীকাল কিংবা পরশুদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে। জোট মহাজোট শরিকদের ৭০ বেশি আসন দেয়া হচ্ছে না বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা ইন্টারনাল আলোচনা করছি, ১৪ দল ও জাতীয় পার্টিসহ অন্যান্য শরিক দলের সঙ্গেও আমরা কথা বলেছি। এখন আসন ভাগাভাগির বিষয়টি আলাপ আলোচনার পর্যায়ে আছে। কাল পরশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। জাতীয় পার্টিকে কয়টি আসন দেয়া হচ্ছে তা এখন পরিষ্কার নয়।শরিকদেরকে ৬৫-৭০ বেশি আসন দেয়া হচ্ছে না। বৈঠকের বিষয়ে জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, যেসব আসন আমরা চাই, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। প্রকৃতপক্ষে আমরা লক্ষ্যে পৌঁছানোর জন্য নির্ভুল পথ চলতে হবে। এখানে আবেগে কোন জায়গা নেই। এর আগে ওবায়দুল কাদের সকাল ১০টা থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat