×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-২৩
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিআইএ খাশোগি হত্যায় যুবরাজকে দায়ী করেনি: ট্রাম্প
আন্তর্জতিক ডেস্ক:-সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করেনি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন। খবর সিএনএনের।
ফ্লোরিডার মার-এ-লাগোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, সিআইএ যুবরাজের জড়িত থাকার ব্যাপারে ধারণা করেছিল। তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নি, আমার কাছে প্রতিবেদনটি আছে।
এছাড়া ট্রাম্প আরো বলেন, আমি জানি না খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশ যুবরাজই দিয়েছেন, কেউ আদৌ এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন কিনা। গত ২ অক্টোবর যুক্তরাষ্ট্রে বসবাসকারী সৌদি সাংবাদিক খাসোগিকে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে যুবরাজ সালমান জড়িত বলে অভিযোগ ওঠে। এমনকি সিআইএ বলেছে, সালমানের সম্পৃক্ত থাকার জোর প্রমাণ রয়েছে। কিন্তু অবকাশে থাকা ট্রাম্প গত বুধবার তার মার-এ-লাগো ক্লাবে বলেন, খাসোগি হত্যাকাণ্ড-কে তিনি উপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। কারণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ। অন্যদিকে সৌদি আরবের পক্ষ থেকে বরাবরই সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজের সম্পৃক্ততার খবর মিথ্যা বলে দাবি করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat