×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১৮
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমন মৌসুমে ৬ লাখ মে.টন চাল কিনবে সরকার
নিউজ ডেস্ক:-চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট ৬ লাখ মে.টন আমন চাল (সিদ্ধ) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৬ টাকা দরে চাল সংগ্রহ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি, ২০১৯ পর্যন্ত। খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাশেষে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ৬ লক্ষ মে.টন আমন চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। তিনি আরো বলেন, সংগ্রহ অভিযান সন্তোষজনক হলে পরবর্তীতে আরো ২ থেকে ৩ লাখ মে.টন চাল সংগ্রহ করা হবে। উল্লেখ্য, বর্তমানে সরকারি গোডাউনে মোট ১২ লাখ ১৮ হাজার মে.টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এর মধ্যে ৯ লাখ ৬৮ হাজার মে.টন চাল এবং ২ লাখ ৫০ হাজার মে.টন গম। খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যবৃন্দ, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।-পিআইডি  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat