×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-১০
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল
নিউজ ডেস্ক:-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনে মনোনয়নপত্র কিনেন তিনি। দলীয় মনোনয়ন পেলে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন বলে জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে জানান, শনিবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মুন্সীগঞ্জ-২ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছি। আশা করছি দলীয় মনোনয়ন পাবো।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে থেকে নির্বাচনে অংশ নিতে আইনি কোন বাধ্যবাধকতা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ পদে থেকে নির্বাচন করতে আইনি বাধা নেই। তবে মনোনয়ন পেলে বিতর্কের ঊর্ধ্বে থাকতে অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করব।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদে নিয়োগ পান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহবুবে আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat