×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১১-০১
  • ৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উল্লাপাড়ায় করতোয়া নদী থেকে দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার
নিউজ ডেস্ক:-উল্লাপাড়ায় করতোয়া নদী থেকে বৃহস্পতিবার দুই যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় জানা যায়নি। তাদের বয়স হবে ২৫ থেকে ৩০ বছর।
তাদের একজনের পরনে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের টি শার্ট এবং অপরজনের খয়েরি রংয়ের প্যান্ট ও আকাশি রংয়ের টি শার্ট পরা ছিল। লাশ দুটি চর ঘাটিনা গ্রামের পাশে ভাসছিল।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, সকালে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ একটি লাশ চর ঘাটিনা সড়ক সেতুর পাশ থেকে এবং অপর যুবকের লাশ ঘাটিনা পালপাড়া শ্মশানের নিকট থেকে বেলা ১১টার দিকে উদ্ধার করে।
লাশ দুটি উজান থেকে ভেসে এসেছে বলে পুলিশের ধারণা। এই প্রতিবেদন লেখার সময় লাশ দুটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat