×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-১০-২৭
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হামলা-মামলা দিয়ে কষ্ট দিচ্ছে, তাদের বিচার হবে : ড. কামাল
নিজস্ব প্রতিনিধি:-জনগণের সেবক হয়ে সরকারের কাজ করার কথা থাকলেও, তারা মালিকের মতো আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, সেবক হয়ে যারা জনগণকে হামলা-মামলা দিয়ে কষ্ট দিচ্ছে তাদের বিচার হবে। আজ শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির নূর আহমদ সড়কে বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত সমাবেশে ড. কামাল হোসেন এসব কথা বলেন। সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেন, ‘এদেশের মালিক জনগণ, আর যারা দেশ শাসন করছেন তারা সেবক। ক্ষমতায় গিয়ে সরকার প্রতিনিয়ত, সকাল বিকেল শপথ ভাঙছে। সরকার দেশের সেবক হয়ে মালিকের মতো আচরণ করছে। একদিন না একদিন এর বিচার করতে হবে। সরকার সকাল, বিকাল ও সন্ধ্যায় দেশের সংবিধান লঙ্ঘন করছে, শপথ ভঙ্গ করছে। তাদের বিচার হবে। শাস্তি দেওয়া হবে।’ ১৪ শর্তে সিলেটে সমাবেশ হওয়ার পর চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। পরে লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি না দিয়ে, ২৫ শর্তে নাসিমন ভবন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয় চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) । লালদীঘিতে অনুমতি না পাওয়ার বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের জন্য কেন অনুমতি দেওয়া হয়নি, তার কৈফিয়ত আদায় করতে হবে। খুঁজে বের করা হবে কারা কেন এ সিদ্ধান্ত নিয়েছে।’ যুদ্ধাপরাধের দায়ে কিছু লোককে বিচারের আওতায় আনা হলেও অনেকে বিচারের বাইরে রয়ে গেছে বলেও জানান ড. কামাল হোসেন। এ ছাড়া সাত দফার ন্যূনতম না মানা হলে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর আজ চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো সমাবেশ করে দলটি। এরপর রাজশাহী ও ঢাকায়ও সমাবেশ করার কথা রয়েছে তাদের। আজকের সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মো. মনসুর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat