×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-১০-০৯
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায় : মেহের আফরোজ চুমকি
নিজস্ব প্রতিনিধি:-মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায়। কারণ মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হলে কর্মক্ষেত্রে ঢোকার জন্য তাকে যোগ্য করে গড়ে তুলতে হয়। আর বাল্যবিবাহের কারণে নারীরা সে সুযোগ থেকে বঞ্চিত হয়। যে সময় বই নিয়ে ব্যস্ত থাকার কথা ঐ সময় তারা সংসার নিয়ে ব্যস্ত থাকে। ফলে তারা কর্মক্ষেত্রে ঢুকতেই পারে না। লেখাপড়া করে নিজেকে গড়ে তোলার সুযোগ থেকে বঞ্চিত হয়। এছাড়া বাল্যবিবাহ নারীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত হতে সকলকে সচেতন হতে হবে। প্রতিমন্ত্রী আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাল্যবিবাহ প্রতিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগম অ্যাডভোকেট ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক বেগম জাহানারা পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন প্রমুখ। এর আগে প্রতিমন্ত্রী কন্যাশিশু দিবস উপলক্ষে এক র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি শিশু একাডেমি থেকে শুরু হয়ে জাতীয় প্রেস কøাবে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat