×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১৩
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও সামাজিক সচেতনতা : শ্রম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:- শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক বলেছেন, গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন ও সামাজিক সচেতনতা। প্রতিমন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’র আলোকে ‘শিশু গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণে করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। মোঃ মুজিবুল হক বলেন, গৃহকর্মী নির্যাতন প্রতিরোধে সরকার নীতিমালা প্রণয়ন করেছে। আগামীতে এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে। তবে আইন মানার মানসিকতা তৈরি করতে হবে। এটি পারিবারিক বিষয় নয়, সামাজিক বিষয়। এ জন্য মিডিয়া কর্মীদের আরো উদ্যোগী হতে হবে। গৃহকর্মী নির্যাতনের বিরুদ্ধে বেশি বেশি প্রচারণামূলক প্রতিবেদন লিখতে হবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, নির্যাতিত গৃহকর্মীদের চিকিৎসা ও আইনি সহায়তার জন্য সরকার সেল গঠন করেছে। গৃহকর্মী নির্যাতনের সংবাদ পেলে নির্যাতন প্রতিরোধ সেল দ্রæত ব্যবস্থা গ্রহণ করছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের মাধ্যমে তাদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয় বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। মতবিনিময় সভায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাছিমুন আরা হক মিনুর সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সস্পাদক পারভিন সুলতানা ঝুমা এবং বেসরকারী সংগঠন শাপলা নীড়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনা শামছুন্নাহার বক্তৃতা করেন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের সিনিয়র সাংবাদিক রিতা ভৌমিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat