×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১২
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দাবাংয়ের পরের সিক্যুয়েলের জন্য আমি প্রস্তুত
৮ বছর আগে সালমান খানের হাত ধরেই বলিউড পাড়ায় সোনাক্ষী সিনহার প্রবেশ। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘দাবাং’ ছবিতে অভিনয়ের মাধ্যমেই তিনি বলিউড অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিই হিট! শুধু তাই নয়, সিনেমাটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসাসফল ছবির মর্যাদা লাভ করে। এছাড়া সিনহার বেশকিছু ব্যবসাসফল ছবির মধ্যে ‘রাউডি রাথোর’ , ‘দাবাং ২’ অন্যতম। তারমধ্যে ‘দাবাং ২’ মুক্তি পায় ২০১২ সালে।
‘দাবাং’ খ্যাত এই নায়িকা এবার ছবিটির তৃতীয় সিক্যুয়েলেও কাজ করবেন বলে শোনা যাচ্ছে। দাবাং ৩-এর খবর তো তিনিই দিয়েছেন। বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের ৮ বছর পূর্ণ হওয়ার সম্প্রতি একটি ছবি দিয়ে সোনাক্ষী ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দাবাং-এর ৮ বছর। চুলবুল পান্ডে ও রাজোর ৮ বছর। আমার সবচেয়ে ভালোবাসার কাজ, ৮ বছর আগে যা করেছি! ধন্যবাদ সালমান খান, আরবাজ খান অফিশিয়াল, অভিনব কাশ্যপ আমাকে ডাকার জন্য! ধন্যবাদ আর সবাইকে, যারা এ ছবিটি দেখেছেন। আগামীবছর দাবাং-৩!’
দাবাং-৩ নিয়ে এই অভিনেত্রী একটি সাক্ষাত্কারে বলেন, ‘দাবাংয়ের পরের সিক্যুয়েলের জন্য আমি প্রস্তুত। দাবাংয়ের সবগুলো সিনেমাই আমার ভীষণ কাছের। কারণ এই দাবাং দিয়েই সবার কাছে আমি পরিচিত, আমি এত সম্মান পেয়েছি এই দাবাং দিয়েই। আবার বলা যায়, আমি ছাড়া দাবাং ফ্লপ! আমিই দাবাং, দাবাংই আমি। তাই দাবাংয়ে কাজ করার সময় আমি বেশ সতর্ক থাকি। এবারের দাবাং নিয়েও আমি বেশ আশাবাদী। কারণ এটি এখনকার সময়ের দর্শক উপযোগী গল্প।’
দাবাং-৩ এখন পাইপলাইনে। আগামীবছর ছবিটি মুক্তি পাবে। সোনাক্ষীর মতে, এটাও বড় একটা ধামাকা হবে। দাবাং-৩ ছবিতে সালমান খান ও সোনাক্ষী সিনহা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন। প্রভু দেবা পরিচালনা করবেন এ পর্ব।উল্লেখ্য, সোনাক্ষীর ‘হ্যাপি ফির ভাগ জায়েগি’ ছবিটি গত ২৪ আগস্ট মুক্তি পেয়েছে। তবে বক্স অফিসে খুব একটা সাফল্য পায়নি ছবিটি। এ পর্যন্ত ছবিটি আয় করেছে মাত্র ২০ কোটি রুপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat