×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১২
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
৫-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল
স্পোর্ট ডেস্ক:-প্রীতি ম্যাচে এল সালভাদরকে উড়িয়ে দিয়েছে নেইমারের ব্রাজিল। ৫-০ গোলে জয় পেয়েছে ব্রাজিল। এতে দুই গোলই করেছেন তরুণ রিচার্লিসন।বাংলাদেশের স্থানীয় সময় ভোরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এল সালভাদরের মুখোমুখি হন তিতের শিষ্যরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নতুনদের সুযোগ দেওয়ার কথা বলেন তিতে। আর ব্রাজিলের পাইপলাইনে কেমন শক্তি আছে, তা এল সালভাদরই টের পেল। রিচার্লিসন কেবল দুই গোলই যে করেছেন, তা নয়। গোলের সুযোগ করেছেন। ম্যাচের শুরুতেই ডি-বক্সে রিচার্লিসন ফাউলের শিকার হন, যাতে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল।চতুর্থ মিনিটে পেনাল্টিতে গোল করেন নেইমার। তবে ১৬ মিনিটের মাথায় গোল পান রিচার্লিসন। ঠিক ৫০ মিনিটের মাথায় আবার গোল করেন তিনি। আরো গোল পেয়েছেন কুতিনহো আর মারকুয়িনহো। ঠিক ৯০ মিনিটের মাথায় গোল করে ম্যাচটা শেষ করেন মারকুয়িনহো।এদিকে, হতাশা কাটছে না আর্জেন্টিনার। নিউ জার্সিতে কলম্বিয়ার সঙ্গে প্রীতি ম্যাচে ড্র করেছে আর্জেন্টিনা। গোলই পায়নি কোনো দল। মেসিবিহীন দলটি আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পায়নি।কোচ লিওনেল স্যালোনি মাঠে নামাননি দিবালাকে। তবে পুরোটা সময় খেলেছেন ইকার্দি। বেশ কয়েকটি আক্রমণ করেছেন ইকার্দি। তবে কলম্বিয়ার গোলরক্ষক ওসপিনা এসব শট রুখে দেন।গোল হতে দেননি আর্জেন্টিনার গোলরক্ষক আরমানিও। কলম্বিয়ার ফ্যালকাওয়ের শট গোলের সুযোগ করেছিল। তবে তা ফিরিয়ে দেন আরমানি।ম্যাচের আগে স্যালোনি বলেছিলেন, ‘আমার দায়িত্ব নতুন এই ফুটবলার নিয়ে আর্জেন্টিনা দলটাকে দাঁড় করানো। এদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাস, সফল হব আমরা।’দর্শকদের আগ্রহ ছিল ইকার্দি-দিবালার জুটি নিয়ে। তবে স্যালোনি কী ভাবছেন, সেটা তিনিই জানেন!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat