×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১১
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম বেগম লন্ডনের হারলেই স্ট্রীটের একটি ক্লিনিকে মারা গেছেন
আন্তর্জতিক ডেস্ক:-কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম বেগম লন্ডনের হারলেই স্ট্রীটের একটি ক্লিনিকে মারা গেছেন। মৃত্যুকালে কুলসুম বেগমের বয়স হয়েছিলো ৬৮ বছর। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে অবশেষে তিনি মৃত্যুর কাছে হেরে গেলেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।কুলসুম বেগম লন্ডনের ওই ক্লিনিকে ২০১৪ সাল থেকেই চিকিৎসা নিতে শুরু করেন।  অবশেষে স্বাস্থ্যর অবনতি ঘটলে মঙ্গলবার সকালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার জীবন অবসান ঘটে।সোমবার রাতে লান্সের সমস্যা বৃদ্ধি হওয়ায় তাকে মঙ্গলবার সকাল থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়।মৃত কুলসুম বেগমের স্বামী সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম এবং জামাতা মুহাম্মদ সাফদার দুর্নীতির দায়ে কারাগারে রয়েছেন। তবে মৃত্যুর খবর তাদের কাছে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। কুলসুমের দাফন পাকিস্তানের মাটিতেই করা হবে বলে জানিয়েছে শরীফ পরিবার।তার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ইমরান বলেন, পাকিস্তানের আইন মেনে তার পরিবারকে সকল ধরনের সুযোগ দেয়া হবে। বার্তায় বলা হয় লন্ডনের পাকিস্তানের হাইকমিশনকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করার নির্দেশ দেয়া হয়েছে।পাকিস্তানের সেনা প্রধান প্রেসিডেন্ট নওয়াজ শরীফের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।মৃত কুলসুম বেগম ছিলেন তিন বারের পাকিস্তানের ফার্স্ট লেডি। তিনি ১৯৫০ সালে কাশ্মীর পরিবারের লাহোরে জন্ম গ্রহণ করেন। লাহোরের খ্রিস্টান কলেজ থেকে অনার্স এবং ১৯৭০ সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উর্দু থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। তিনি চার ছেলে-মেয়ের জননী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat