×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৯-১০
  • ৩৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রতারকচক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন
নিজস্ব প্রতিনিধি:-দুর্নীতি দমন কমিশন নিজস্ব গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন ভুক্তভোগীর নিকট থেকে প্রাপ্ত তথ্যে অবগত হয়েছে, বিভিন্ন নামে কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারি কর্মকর্তা-কর্মচারী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবর্গ, ব্যাংক-বীমায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের নিকট তাদের নামে কমিশনে অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ হতে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।দুর্নীতি দমন কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। এই সংস্থায় কোনো ব্যক্তির একক অভিপ্রায় অনুসারে অভিযোগ হতে অব্যাহতি পাওয়ার অথবা অভিযুক্ত হওয়ার কোনো আইনি সুযোগ নেই। কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সকল প্রকার যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত সকল যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের কোনো প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই।কমিশন এরূপ প্রতারকদের অবৈধ কর্মকান্ড সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। এ জাতীয় প্রতারকদের আইনের আওতায় আনার লক্ষ্যে এদের বিরুদ্ধে নিকটস্থ থানা অথবা র‌্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (মনিটরিং) টেলিফোন- ৯৩৫২৫৫২ এবং মোবাইল নং-০১৭১১৬৪৪৬৭৫ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat