×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৮
  • ৩৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোমান্টিক ইমেজে ছবিতে ধরা দেবেন চিত্রনায়িকা ববি
বিনোদন ডেস্ক:-আমাদের দেশে যে ক’জন শীর্ষ নায়িকা তাদের নিজেদের ছবি দিয়ে অভিনয়ে একটি সিগনেচার তৈরি করেছেন তাদের ভেতরে ববি অন্যতম। এছাড়া একক নায়িকা হিসেবে বাংলা ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করে হলে দর্শক টানার রেকর্ডও রয়েছে এই চিত্রনায়িকার। এর আগে অ্যাকশন জেসমিন বা বিজলী নামের ছবি তার ভেতরে অন্যতম উদাহরণ।
তবে এবারের ঈদে ববি আসছেন একেবারেই রোমান্টিক মুডে। রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিটি যদিও অ্যাকশন নির্ভর। তবুও খুব রোমান্টিক ইমেজে এই ছবিতে ধরা দেবেন চিত্রনায়িকা ববি। ববি বলেন, ‘আমার চরিত্রটা এই ছবিতে মজার। আমি পুরো ছবিতে পুলিশদের প্রতি ফ্যানাটিক থাকি। এছাড়াও দারুণ কিছু রোমান্টিক গান রয়েছে, যার কোরিওগ্রাফি থেকে শুরু করে দৃশ্যায়ন দর্শকদের ভালো লাগবে।’
উল্লেখ্য, খুব জলদি জয়া আহসান প্রযোজিত নতুন চলচ্চিত্র দেবী মুক্তি পাবে। কিন্তু চিত্রনায়িকার পাশাপাশি প্রযোজক হিসেবে কিন্তু ববি অনেক আগেই নাম লিখিয়েছেন। চলচ্চিত্রে শিল্পের প্রতি ববির এই গভীর প্রেমই মূলত চলচ্চিত্রের এই পরিচয়কে আরো দৃঢ় করেছে। ববির মতে, ‘আমি যেহেতু দীর্ঘদিন এই ট্রেডে কাজ করছি, তাই খুব স্বাভাবিকভাবেই এই বিজনেসটাও আমি ভালো বুঝবো বাইরের মানুষের চেয়ে। আমাদেরকেই এগিয়ে আসা উচিত প্রথমে। নয়তো এই ইন্ডাস্ট্রিতে প্রফেশনালিজম তৈরি হবে না। সেই লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত।’
উল্লেখ্য, ববির প্রযোজনা ও অভিনীত ‘নোলক’ ছবিটি মুক্তি পাবে ঈদের পর। এই ছবিতে শাকিব-ববি জুটি বেঁধে অভিনয় করেছেন। অন্যদিকে, এবারের ঈদে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেপরোয়া ছবিতে ববির বিপরীতে রয়েছেন রোশান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat