×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৮
  • ৩৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফের বাংলাদেশের মাঠে খেলতে দেখা যেতে পারে ফরোয়ার্ড সনি নর্দেকে
স্পোর্ট ডেস্ক:বেশ কয়েক দিন ধরেই গুঞ্জন ছিল, ফের বাংলাদেশের মাঠে খেলতে দেখা যেতে পারে হাইতির ফরোয়ার্ড সনি নর্দেকে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে সোনির কথাবার্তা এগোচ্ছে।
চলতি বছরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লিখিয়েছে বসু্ন্ধরা। ইতিমধ্যে বিগ বাজেটের দল গড়ে ফুটবল মহলে হইচই ফেলে দিয়েছে ক্লাবটি।চলতি মাসেই নাকি ঢাকায় পা রাখার কথা সনির। তবে একা নয়, তার সঙ্গে আসার কথা হাইতির জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার কেলভোন বেলফোর্ট ও ডিফেন্ডার জুদেলিন আভাসকার।বেলফোর্ট গত মৌসুমে ইন্ডিয়ান সুপার লিগে জামশেদপুরের হয়ে খেলেছেন। ডিফেন্ডার আভাসকা খেলেছেন উকুয়েডরের লিগে। বসুন্ধরা ক্লাবের দাবি, সনির সঙ্গে তাদের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে।বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলছেন, সনিকে চলতি মাসেই ঢাকায় আসতে বলা হয়েছে। তিনিও মৌখিকভাবে আসবেন বলে জানিয়েছেন। এ ছাড়া আমাদের দলে ইরাকের জাতীয় দলের এক ফুটবলারের খেলাও প্রায় পাকা হয়ে গিয়েছে।
 এর আগে বাংলাদেশের শেখ রাসেল ও শেখ জামালের জার্সিতে দুই মৌসুম খেলেছিলেন সনি। ২০১৪-র শুরুতে আইএফএ শিল্ডে শেখ জামালকে প্রায় একাই ফাইনালে তুলেছিলেন তিনি। সে বছরই মোটা অঙ্কের চুক্তিতে পশ্চিমঙ্গের ক্লাব মোহনবাগান তুলে নেয় সনিকে। চার বছর পর আবার বাংলাদেশ তাঁকে পাওয়ার জন্য ঝাঁপাচ্ছে।কোচ নির্বাচনের ক্ষেত্রেও বসুন্ধরা চমক দিচ্ছে। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন সম্ভবত তাদের পরবর্তী কোচ। মালদ্বীপ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়ান্টের কোচ ছিলেন তিনি। ৪১ বছর বয়সী ব্রুজোন মালদ্বীপ ছাড়াও মুম্বই ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন।স্প্যানিশ ক্লাব মায়োর্কার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যদিও ব্রুজোনের নামটা এখনই আনুষ্ঠানিকবাবে ঘোষণা করেনি ক্লাব বসুন্ধরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat