×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-১৭
  • ৩৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশের একজন মহান বন্ধু ছিলেন : শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি:-ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে বাংলাদেশের একজন মহান বন্ধু হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
 আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ‘অটল বিহারী বাজপেয়ী আমাদের একজন মহান বন্ধু এবং বাংলাদেশে তিনি খুবই শ্রদ্ধাভাজন ছিলেন।’তিনি বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’প্রধানমন্ত্রী বলেন, সুশাসন এবং ভারতসহ এতদঞ্চলের সাধারণ মানুষের শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখার জন্য অটল বিহারী বাজপেয়ী চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণে তার নিরলস প্রচেষ্টা আগামী প্রজন্মের নেতাদের অনুপ্রাণিত করবে। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্জনে কবি শ্রী বাজপেয়ী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। শেখ হাসিনা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে অমূল্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করে। আজ বাংলাদেশের সকলের জন্যও এটি একটি শোকের দিন।সরকার ও বাংলাদেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ভারতের সরকার ও জনগণসহ প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ‘আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’বিজেপি’র প্রবীণ রাজনীতিক অটল বিহারী বাজপেয়ী বৃহস্পতিবার নয়াদিল্লীর অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সে (এআইআইএমএস) মারা যান। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ভারতের দশম প্রধানমন্ত্রী বাজপেয়ী কিডনি জটিলতায় ভুগছিলেন এবং তিনি গত ১১ জুন এআইআইএমএস-এ ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat