×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৮-০৫
  • ৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মঘটে খুলনায় যাত্রীদের দুর্ভোগ
নিজস্ব প্রতিনিধি:-খুলনায় গত তিনদিন ধরে আভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েছে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে পাল্টা হিসাবে সারাদেশের মত খুলনায় পরিবহন মালিক-শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
রবিবার নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালসহ শিববাড়ির মোড় ও রয়্যাল মোড় থেকে কোন বাস ছেড়ে যায়নি। ফলে যাত্রীরা বাধ্য হয়ে প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ, ভাড়াই চালিত মোটরসাইকেলে এবং বিভিন্ন পরিবহন ব্যবহার করে গন্তব্যস্থলে যাচ্ছেন। এতে তাদের দু’তিন গুণ ভাড়া বেশি দিতে হচ্ছে।
আলমগীর হোসেন নামে এক যাত্রী বলেন, গুরুত্বপূর্ণ কাজে তার ঢাকায় যাওয়ার দরকার। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় আমি ঢাকায় যেতে পারছি না। এতে আমার ভীষণ ক্ষতি হচ্ছে।
খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, খুলনা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, কবে নাগাদ বাস চলবে এমন প্রশ্নের জবাবে স্থানীয় কাউন্টার ম্যানেজার ও শ্রমিক নেতারা বলেন, শিক্ষার্থীরা যে মুহূর্তে তাদের আন্দোলন বন্ধ করবে, সে মুহূর্ত থেকেই নিয়মিত বাস চলাচল শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat