×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-৩১
  • ৩৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাচিতে একই পরিবারের ৭ জনের ঝুলন্ত লাশ উদ্ধার
আন্তর্জতিক ডেস্ক:-ঝাড়খণ্ডের রাজধানী রাচি থেকে একই পরিবারের ৭ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কাঁকে পুলিশ স্টেশন এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আর্থিক সঙ্কটের কারণে তারা আত্মহত্যা করেছেন বলে পুলিশ ধারণা করছে।
পুলিশের এসএসপি অনিস গুপ্ত জানান,  সোমবার সকালে স্কুলভ্যান চালক শিশুদের নিতে এসে ডাকাডাকি শুরু করে। ভিতর কোনো সাড়া না পেয়ে পাশের আরেক ভাড়াটে দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ভিতরে গিয়ে তিনি পরিবারের কয়েকজন সদস্যকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা দীপক কুমার ঝা, তার বাবা-মা, স্ত্রী, দুই সন্তান ও ভাইকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। দীপক ও তার ভাইয়ের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল। দীপকের বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে-মেয়ের মৃতদেহ বিছানার উপর পড়েছিল।
বাড়ির মালিক অলখ নারায়ণ মিশ্র জানান, গত জানুয়ারি মাস থেকে সেখানে ভাড়াটে হিসেবে থাকতে শুরু করেছিল পরিবারের সদস্যরা। তার আগে, ওই এলাকায় অন্যত্র তারা বসবাস করত। তারা খুব অভাব অনটনের মধ্যে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat