×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৭-২৫
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের ফেরাতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করুন
নিজস্ব প্রতিনিধি:-মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, উপযোগী পরিবেশ তৈরির প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সদস্যরা। পরিষদ মানবাধিকার লঙ্ঘন ও এর অপব্যবহারের অভিযোগের স্বাধীন ও স্বচ্ছ তদন্তের উপর জোর দিয়েছে।
ঢাকায় প্রাপ্ত খবরে জানা যায়, মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা প্রদানের উপরও জোর দেওয়া হয়।
মিয়ানমারের রোহিঙ্গা সংকট ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতেও বৈঠকে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টাইন স্ক্রানের বার্গেন পরিস্থিতি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশেষ দূতের সহযোগিতা ও জাতিসংঘের সঙ্গে মিয়ানমারের অংশীদারিত্ব দৃঢ় করতে জোরালো সমর্থন প্রকাশ করেন নিরাপত্তা পরিষদ সদস্যরা। এছাড়াও তারা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর’র সহকারী হাই কমিশনার ভল্কার টার্ক এবং ইউএনডিপির এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বয়ক ও কান্ট্রি অফিস লায়াসনের পরিচালক ক্লেইর ভ্যান ডের ভায়েরেনের বক্তব্য শুনেন। রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি এবং জাতিসংঘের প্রয়োজনীয় প্রবেশাধিকার বিষয়ে তারা বিস্তারিত বিবরণী তুলে ধরেন।
ইউএনএইচসিআর-ইউএনডিপি’র মধ্যকার সমঝোতা চুক্তি এবং মিয়ানমার-বাংলাদেশের সমঝোতা চুক্তি ও ব্যবস্থাপনাসমূহ বাস্তবায়নে সহায়তা করতে অগ্রগতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন নিরাপত্তা পরিষদের সদস্যরা। তারা মিয়ানমার সরকারের ৩১ মে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। জাতিসংঘের এক সূত্র জানায়, নিরাপত্তা  পরিষদের এই বৈঠকটি ছিল রুদ্ধদ্বার। কূটনৈতিক সূত্রমতে, আগামী মাসের শেষের দিকে যুক্তরাজ্যের সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের একটি উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
গত ১৪ থেকে ১৬ জুলাই জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত বাংলাদেশে সফরকালে বলেন, এই চলমান সংকটের একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন। পাশাপাশি মিয়ানমারে অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা সরকার বলেও মন্তব্য করেন তিনি। কর্মকর্তারা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োগের মাধ্যমে এ সমস্যার সমাধান চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, তাদের জীবনযাপন সুবিধা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামী ৮ আগস্ট মিয়ানমার যাবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat